মোহাম্মদপুরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৪, ১৮:১৮আপডেট : ১৩ মে ২০২৪, ১৮:১৮

রাজধানীর মোহাম্মদপুরে মো. লাবিব হাসান (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ মে) দুপুর দেড়টার দিকে মোহাম্মদপুরের আজিজ মহল্লা সি-ব্লকের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

লাবিব শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার বর্ষকাঠি গ্রামের মো. সরোয়ার হোসেনের ছেলে। বর্তমানে মোহাম্মদপুর আজিজ মহল্লা সি ব্লকে পরিবারের সঙ্গে থাকতো। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়। সে মোহাম্মদপুর বয়েজ স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়তো।

ওই শিক্ষার্থীর মা লাভলী আক্তার বলেন, ‘লাবিব সকালে কোচিংয়ে বের হয়ে বাসায় দেরিতে ফেরে। এতে তাকে একটু বকি। পরে আমি বাসার নিচে বাজার করতে যাই। ফিরে এসে দেখি রুমের দরজা বন্ধ। ভেতরে কোনও সারাশব্দ নেই। পরে দরজা ভেঙে দেখি লাবিব সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়েছে। উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে বিকাল পৌনে ৩টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান