দায়িত্বে অবহেলার কারণে রাজউকের প্রকৌশলী সাময়িক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৪, ০৪:০৪আপডেট : ২৩ মে ২০২৪, ০৪:০৮

দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের কারণ দেখিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর উপ-সহকারী প্রকৌশলী জাহিদ হাসান চঞ্চলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.) স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (২২ মে) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। রাজউক চেয়ারম্যান ওই অফিস আদেশে উল্লেখ করেছেন, রাজউকের উপ-সহকারী প্রকৌশলী জাহিদ হাসান চঞ্চল তার দপ্তরে গত বছর যোগদানের পর হতে তিনি প্রায়শই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টি হওয়ায় শাখা প্রধান কর্তৃক মৌখিকভাবে অনেকবার সতর্ক করার পরও তিনি সংশোধন না হওয়ায় তাকে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য বলা হলেও তিনি জবাব দেননি। বিভিন্ন অজুহাতে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। পরে কারণ দর্শাতে বলা হলে তিনি জবাব দেন। তার দাখিলকৃত জবাব সন্তোষজনক প্রতীয়মান হয়নি।

রাজউক আরও জানায়, তার এমন কর্মকাণ্ডে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় অফিস শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, যা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরি বিধিমালা, ২০১৩ এর বিধি ৩৭(ক) অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা এবং ৩৭ (খ) অনুযায়ী অসদাচরণের শামিল।

ফলে রাজউকের বিধিমালা মোতাবেক দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই অফিস আদেশে তার বিরুদ্ধে নিয়মিত বিভাগীয় মামলা রুজু করার কথাও জানানো হয় ।

/এএইচএস/এস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি