মেয়ে-নাতির পর চলে গেলেন গ্যাস বিস্ফোরণে দগ্ধ মান্নানও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৪, ০০:০০আপডেট : ১৬ জুন ২০২৪, ০০:০২

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চার জন দগ্ধের ঘটনায় দগ্ধ আব্দুল মান্নান (৬০) নামে আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনে।

শনিবার (১৫ জুন) বেলা ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে গত বুধবার (১২ জুন) চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে নিহত মান্নানের নাতি শিশু আয়মান (৩) মারা যায়। পরদিন বিকালে মারা যায় তার মেয়ে ফুতু আক্তার (১৮)।

মৃত আব্দুল মান্নানের গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।

চিকিৎসকের বরাদ দিয়ে বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, বিষয়টি ভাটারা থানায় অবগত করা হয়েছে।

এ ঘটনায় চিকিৎসাধীন রয়েছেন তার মেয়ে রকসি আক্তার (২০)। তার শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। তারও অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

প্রসঙ্গত, গত ১০ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের পাশের একটি ভবনের নিচতলার রান্নাঘরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ চার জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

/এআইবি/এবি/এনএআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের