গুলিস্তানে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৪, ২০:০১আপডেট : ০৪ জুন ২০২৪, ২০:০১

রাজধানীর গুলিস্তানে পৃথক ঘটনায় ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই জন আহত হয়েছেন। তারা হলেন, আম্বিয়া বেগম (৫২) ও সুমন (৩০)। মঙ্গলবার (৪ জুন) বিকালে গুলিস্তানে এ দুটি ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

আম্বিয়ার স্বামী মাহমুদুল হক জানান, তাদের বাড়ি কুষ্টিয়ার পোড়াদাহ উপজেলায়। মাহমুদুল হকের চোখ অপারেশনের জন্য ডাক্তার দেখাতে বাসে আগারগাঁও যাচ্ছিলেন তারা। বাসটি গুলিস্তান এলাকায় থামালে হঠাৎ এক যুবক জানালা দিয়ে আম্বিয়ার কান থেকে দুল ছিনিয়ে নেয়। এতে তার কানের কিছু অংশ ছিঁড়ে রক্তাক্ত জখম হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

সুমনকে হাসপাতালে আনা ফিজা চৌধুরী নামে এক নারী জানান, সুমনের বাড়ি চাঁদপুর। তিনি খিলক্ষেত তার বোনের বাড়ি যাওয়ার উদ্দেশে চাঁদপুর থেকে লঞ্চে সদরঘাট আসেন। পরে সেখান থেকে বাসে ওঠেন। এর পর আর কিছু বলতে পারছিলেন না। তবে তিনি সদরঘাটে জুস খেয়ে ছিলেন বলে জানান। তার কাছে ১২ থেকে ১৩ হাজার টাকা ছিল। তা আর পাওয়া যায়নি।

বাচ্চু মিয়া বলেন, ‘অজ্ঞান হওয়া ব্যক্তি মেডিসিন বিভাগে ভর্তি রয়েছে। আহত নারী নাক-কান-গলা বিভাগে চিকিৎসাধীন।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের