গুলশানে ফোন চুরির পর পালাতে গিয়ে লেকে ডুবে নিখোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৪, ১৪:৩১আপডেট : ০৬ জুন ২০২৪, ১৪:৩৫

রাজধানীর গুলশান লিংক রোডে মোবাইল ফোন চুরি করে পালাতে গিয়ে এক ব্যক্তি লেকের পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ৯টার দিকে এক ব্যক্তি মোবাইল ফোনে চুরি করে পালানোর চেষ্টা করেন। পরে পথচারীরা ধাওয়া দিলে ওই ব্যক্তি গুলশান লেকের পানিতে ঝাপ দেয়। সাঁতার কেটে কিছুদূর যাওয়ার পর তাকে আর দেখা যায়নি।

ওসি বলেন, ‘পানিতে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে ওই ব্যক্তি।  তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার লিমা খাতুন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের ডুবুরি দল পৌনে ১১টা থেকে কাজ করছে। তবে লেকের পরিধি বড় হওয়ার এখনও তার সন্ধান মেলেনি।’

/এবি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী