কল্পনা চাকমার গুমের সাথে জড়িতদের দায়মুক্তি দেয়া চলবেনা : জাতীয় মুক্তি কাউন্সিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৪, ০০:৪৪আপডেট : ১৩ জুন ২০২৪, ১৬:১৭

জাতীয় মুক্তি কাউন্সিল (জামুকা) সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, সরকার কল্পনা চাকমা অপহরণ ও গুমের সাথে জড়িত ব্যক্তিদের দায়মুক্তি দেয়ার চক্রান্তে লিপ্ত আছে। এই চক্রান্তকে চূর্ণ করতে রাজপথে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে হবে।

বুধবার (১২ জুন ) জাতীয় প্রেসক্লাবের সামনে হিল উইমেন্স ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা অপহরণ ও গুমের ২৮ তম বার্ষিকীতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

ফয়জুল হাকিম বলেন, ১৯৯৬ সালের ১১ জুন দিবাগত রাত ১-৩০মি কল্পনা চাকমাকে তাঁর নিজ বাড়ি থেকে অপহরণ ও গুমকরা হয়। অপহরণকারী হিসেবে চিহ্নিত তৎকালীন চাকুরিরত লে. ফেরদৌস, ভিডিপি প্লাটুন কমান্ডার সালেহ আহম্মেদ ও নূরুলহকের বিরুদ্ধে বিগত ২৮ বছরে কোনো সরকারই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও বিচার করেনি।কেন এর জবাব দিতে হবে।

ভারতের লোকসভা নির্বাচন শেষে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক অভিহিত করে তিনি বলেন, চরম সাম্প্রদায়িক, হিন্দুত্ববাদী, মুসলিম বিদ্বেষী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে অসাম্প্রদায়িক বাংলাদেশের অংশগ্রহণ মেনে নেওয়া যায় না।

জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অমল ত্রিপুরারপরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লেখক শিবির সাধারণ সম্পাদক কাজী ইকবাল, গণতান্ত্রিক যুব ফোরাম সভাপতি জিকো ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সদস্য রূপসী চাকমা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) ঢাকাঅঞ্চলের সভাপতি দেলোয়ার হোসেন ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন সহ- সভাপতি দীপা মল্লিক।

/এএজে/এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী