যাত্রাবাড়ীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৪, ১৬:৪৫আপডেট : ২৯ জুন ২০২৪, ১৬:৪৭

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ঝুমুর আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ জুন) সকালে যাত্রাবাড়ীর গোলাপবাগে পুলিশ কোয়ার্টার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তপন মাহমুদের মেয়ে ঝুমুর। বর্তমানে গোলাপবাগে পুলিশ কোয়ার্টারে বোন নুপুর আক্তারের বাসায় থাকতেন।

বাচ্চু মিয়া বলেন, ‘স্বজনরা তাকে উদ্ধার করে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনেন। পরীক্ষা-নীরিক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’

মৃতের এক আত্মীয় আদিরা বলেন, ‘ঝুমুর গোলাপবাগে তার বোনের বাসায় থেকে লেখাপড়া করতো। সকালে সবার অগোচরে সে গলায় ফাঁস নেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, সে বিষয়ে জানাতে পারেননি তার স্বজনরা।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম