রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৪, ১৫:০১আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৫:০১

রাজধানীর বিমানবন্দর এলাকায় বটতলা কসাইবাড়ি রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। পরনে ছিল চেক লুঙ্গি ও নীল রঙের গেঞ্জি। এদিকে রাজধানীর ডেমরার আমুলিয়ায় ভুষি তৈরির কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে মো. দুলাল (৪৫) নামে এক মেশিন অপারেটরের মৃত্যু হয়। শুক্রবার দিবাগত রাত ও শনিবার (৬ জুলাই) দুপুরে এসব ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মার্মা জানান, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের রেলওয়ে বটতলা কসাইবাড়ি রেল ক্রসিং এলাকায় দুর্ঘটনার শিকার হন অজ্ঞাত ওই ব্যক্তি। রেল লাইনের ওপর দিয়ে চলাচলের সময় ঢাকাগামী জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।

তিনি বলেন, ‘খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

বিদ্যুৎস্পৃষ্টে মেশিন অপারেটরের মৃত্যুর বিষয়ে কারখানার মালিক আবু বক্কর সিদ্দিক জানান, কারখানায় গ্র্যান্ডিং মেশিন দিয়ে কাঁচামাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন দুলাল। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘কয়েকজন ব্যক্তি দুলালকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।’

দুলালের গ্রামের বাড়ি নোয়াখালীর রামগতি উপজেলায়। বর্তমানে আমুলিয়া মডেল টাউন এলাকার ওই কারখানায় থাকতেন।

/এআইবি/জেইউ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম