৩ কারণে এ সপ্তাহে রাজধানীতে যানজট হতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৪, ১৪:৫৮আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৭:৫৬

সপ্তাহের আগাম যানজটের আভাস দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান বলেছেন, এ সপ্তাহে তিন দিন এইচএসসি পরীক্ষা আছে। রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা। এছাড়া মুসলিম ধর্মালম্বীদের আশুরার তাজিয়া মিছিল হবে। এ কারণে এ সপ্তাহ পুরোটাই যানজট থাকবে। যানজট নিরসন ও জনদুর্ভোগ এড়াতে ট্রাফিক বিভাগ কাজ করে যাচ্ছে।

শনিবার (১৩ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষা চলছে। এ সপ্তাহে তিনটি পরীক্ষা আছে। পাশাপাশি আগামীকাল সপ্তাহের প্রথম কর্ম দিবস। প্রথম কর্ম দিবসের মানুষের সড়কে চলাচল বাড়ে। এছাড়া ১৫ জুলাই উল্টো রথযাত্রা। এদিন সনাতন ধর্মাবলম্বীরা রাস্তায় বের হবে। সারা শহরে তাদের গমনাগমন বৃদ্ধি পাবে। ১৭ জুলাই আশুর। তাজিয়া মিছিল আছে। এই সময়টাতে যানজট বাড়ার শঙ্কা রয়েছে। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনও চলছে। সবকিছু মিলিয়ে এ সপ্তাহের চ্যলেঞ্জগুলো সামনে রেখে প্রতিটি বিভাগের উপ-কমিশনার তাদের মতো করে ট্রাফিক ম্যনেজমেন্টের ক্ষেত্রে জনভোগান্তি কমাতে কাজ করছে।’

শাহবাগের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কোটা আন্দোলনের নামে জনভোগান্তি তৈরি হচ্ছে। পুলিশ সবসময় বলে কেউ জনভোগান্তি করলে আইন প্রয়োগ করা হবে। কিন্তু এ ক্ষেত্রে আইনপ্রয়োগ না করে জনভোগান্তি বাড়ানো হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে ট্রাফিক বিভাগের সদস্যরা আটটি ডিভিশনের ভেতরে সমন্বয় করে। ক্রাইম বিভাগের সঙ্গে একযোগে কাজ করে টিম ডিএমপি। আমরা সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের গমনাগমনের ক্ষেত্রে ভোগান্তি যত কমানো যায়।’

ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের বিষয়ে তিনি বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশা নির্দিষ্ট কিছু ছোট ছোট রাস্তায় চালানো যাবে। মূল সড়কে কখনও চলাচল করতে পারবে না। আমরা ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তাদের সচেতন করছি। পাশাপাশি অটোরিকশাসহ স্বল্প গতির যানবাহন চলাচলের জন্য রাস্তা নির্ধারণের কাজ চলছে। বিশেষ করে রাজধানীর মূল সড়কে অল্প গতির কোনও যানবাহন চলবে না। সে জন্য পুলিশের অন্য ইউনিটের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।’

ফুটপাত দখলে থাকায় মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। প্রায় সময় পুলিশ ফুটপাত উচ্ছেদ করেও দখলমুক্ত করতে পারছে না। এ বিষয়ে ট্রাফিক পুলিশ কী ভাবছে! এমন প্রশ্নে ডিএমপি যুগ্ম কমিশনার বলেন, ‘বেশির ভাগ জায়গায় আমরা ফুটপাত দখলমুক্ত করেছি। উচ্ছেদের পরও কিছু কিছু জায়গা দখল করে জনদুর্ভোগের সৃষ্টি করেছে। সেসব ফুটপাত দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

/এবি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম