কল্যাণপুরে ফ্ল্যাট থেকে ১৬টি ককটেল উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৪, ১৮:১৫আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৮:৩২

রাজধানীর কল্যাণপুরের মিজান টাওয়ারে একটি ফ্ল্যাট থেকে ১৬টি ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (৩১ জুলাই) দুপুরে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়। ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাসুক মিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মিজার টাওয়ারে অভিযান চালিয়ে একটি ফ্ল্যাটে বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। পরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে (সিটিটিসি) খবর দেওয়া হয়। পরে সেখান থেকে উদ্ধার করা হয় ১৬টি তাজা ককটেল। কল্যাণপুর গার্লস স্কুলের ফাঁকা মাঠে সেগুলো নিষ্ক্রিয় করে সিটিটিসির বোমা ডিস্পোজাল ইউনিট।’

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, ‘এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি। অভিযানের বিষয়টি টের পেয়ে সবাই পালিয়ে যায়। তবে এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।’

এ বিষয়ে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিশুক চাকমা বলেন, ‘কল্যাণপুরে একটি ফ্ল্যাটে ১৬টি ককটেল পাওয়া গেছে। ঘটনাস্থলের পাশে একটি স্কুল মাঠে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।’

/এবি/আরকে/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী