লেগুনা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিতে ৩০ হাজার টাকায় আ.লীগ নেতাকে খুন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৪, ১৪:৪১আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৪:৪৪

রাজধানীর মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় শ্রমিক লীগ নেতাসহ ছয় জনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। পুলিশের দাবি, মোহাম্মদপুরের লেগুনা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে শ্রমিক লীগ নেতা তাজেল গাজী ৩০ হাজার টাকায় এই হত্যাকাণ্ড ঘটায়।

এ ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। তাজেল গাজী ছাড়াও গ্রেফতার ব্যক্তিরা হলো– ইকবাল হোসেন (২২), মো. শাকিল (২৫), মো. রাকিব (১৯), মো. ইব্রাহিম (১৯) ও মো. সুজন (২৪)।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর শ্যামলীতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, ‘মোহাম্মদপুরের কাটাসুরে ৩৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা কামাল হোসেনকে সোমবার (২৯ জুলাই) রাতে কয়েক জন যুবক কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মো. আলম চাঁন বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার তদন্তে নেমে সুজনকে গ্রেফতার করা হয়। সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরই সূত্র ধরে মোহাম্মদপুর থেকে শ্রমিক লীগ নেতা ও তার কয়েকজন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।’

তাজেলের বিষয় ডিসি আজিমুল বলেন, ‘তাজেল বেশ কয়েকটি হত্যা মামলার আসামি। মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় লেগুনাস্ট্যান্ড নিয়ন্ত্রণ করতো। এছাড়া সে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। লেগুনা স্ট্যান্ড নিয়ন্ত্রণ করা নিয়ে কামালের সঙ্গে দ্বন্দ্বের জেরে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে এ হত্যাকাণ্ড ঘটায় সে।’

আরও পড়ুন...

মোহাম্মদপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম