সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাগরিক সেবা অব্যাহত রাখা হবে: ডিএসসিসি প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৪, ১৭:৩৪আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৭:৩৪

সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাগরিক সেবা কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিয়োগপ্রাপ্ত প্রশাসক ড. মহ. শের আলী।

মঙ্গলবার (২০ আগস্ট) নগর ভবনের বুড়িগঙ্গা হলে নিয়োগ পরবর্তী প্রথম কর্মদিবসে করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের সঙ্গে দাফতরিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মতবিনিময় সভা করেন ড. মহ. শের আলী। সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘একটা বিশেষ প্রেক্ষাপটে সরকার আমাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। আজ সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছি। তাদের কাছ থেকে করপোরেশনের বর্তমান কাজে কোনও চ্যালেঞ্জ আছে কিনা, সে বিষয়ে জানেছি। আরও সুন্দরভাবে, দক্ষতার সঙ্গে জনগণকে নাগরিক সেবা দিতে দিকনির্দেশনা দিয়েছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শের আলী বলেন, ‘যে সেবাগুলো ডিএসসিসির পক্ষ থেকে দেওয়া হয়, সেগুলো অব্যাহত আছে এবং থাকবে। কাউন্সিলরদের মাধ্যমে যে সেবা দেওয়া হয়, সে বিষয়গুলোর কী হবে এবং কাউন্সিলরদের অবস্থানের বিষয়ে সরকার কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেবে। তবে কাউন্সিলরদের যে অফিসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর বিষয়ে আমরা নজর দিচ্ছি।’

তিনি বলেন, ‘জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত যে সমস্যা ছিল, সেটি দূর হয়েছে। এখন আমরা কেন্দ্রীয় সার্ভারের এই সেবা দিচ্ছি। এছাড়া ট্রেড লাইসেন্স বা অন্যান্য সেবা দিতে আমরা সর্বোচ্চ ওয়াকিবহাল। আমরা সর্বোচ্চ সেবা দিতে চাই। যদি ইচ্ছাকৃতভাবে কোনও কর্মকর্তা-কর্মচারীর কারণে ট্রেড লাইসেন্স দেওয়াসহ অন্যান্য সেবা কার্যক্রমে কোনও ধরনের সমস্যা হয়, তাহলে তার বিরুদ্ধে আমরা আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেবো।’

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম