উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৪, ১১:২৪আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১১:২৪

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সোহান হোসেন সোহাগ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৬ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

সোহান পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের কৃষক মো. কোবাদ আলির ছেলে‌। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।

মৃতের ছোট ভাই শাওন হোসেন জানান, একটি কাজে শনিবার রাতে সোহান পাবনা থেকে ঢাকায় আসছিলেন। রবিবার ভোরে তিনি ছিনতাইকারীরা ছুরিকাঘাতে আহত হন। মোবাইল ফোন নিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে একটি হাসপাতালে নেয়। সেখান থেকে সকাল পৌনে ৬টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম