দুর্গাপূজার পর সাঁড়াশি অভিযানে নামছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৪, ১৪:৪৬আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৪:৪৬

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যে নাশকতার আশঙ্কা ছিল, বাস্তবে তা নেই। শান্তিপূর্ণভাবেই এ বছর পূজা উদযাপিত হচ্ছে। তবে পূজার পর আমরা ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক ও ট্রাফিক ব্যবস্থাপনাগুলো নিয়ে সাঁড়াশি অভিযান শুরু করবো।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘ইতোমধ্যে বিভিন্ন জায়গায় ছোট ছোট কিছু ঘটনায় তথ্য আমরা জেনেছি। ঘটনা যত ছোটই হোক না কেন, যেখানেই ঘটছে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘বিভিন্ন বাহিনীর মনিটরিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। শুক্রবার তাঁতীবাজারের ঘটনায়ও চাঁদাবাজ ও ছিনতাইকারীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাও হবে।’

ময়নুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের প্রচারণা চালানো হচ্ছে, সেগুলো ফ্যাক্টচেক করে দেখা গেছে, এর বিভিন্ন তথ্যই গুজব। যেখানেই গুজব ছড়ানো হবে তাদের বিরুদ্ধে তথ্য দিলেই আমরা ব্যবস্থা নেবো।’

তিনি বলেন, ‘যারা অপতৎপরতা চালাতে চায়, তারা মুষ্টিমেয়। আমরা যদি একতাবদ্ধ থাকি, এই সংখ্যা কোনও সংখ্যাই না। শুক্রবারের ঘটনাই তার প্রমাণ। আমরা কিন্তু তাদের ধরেছি এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। যারাই কোনও অপরাধ করতে চাইবে, তাদের পার পাওয়ার কোনও সুযোগ নেই।’

পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘আমরা পূজার পর ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক ও ট্রাফিক ব্যবস্থাপনাগুলো নিয়ে সাঁড়াশি অভিযান শুরু করবো। মাঝে মাঝে আপনাদের যে শঙ্কা তৈরি হয় এবং আমাদের কাছে যে অভিযোগ আসে আমরা সেগুলোকে আমলে নিতে চাই। আমরা যেন আইনশৃঙ্খলা অবনতির ঘটনাগুলো প্রতিহত করতে পারি।’

চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ সব অপরাধের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করে আইজিপি বলেন, ‘কোনও সংবাদ যদি সেনসেটিভ মনে হয়, তবে সে বিষয়ে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। সেটা হয় সোশ্যাল মিডিয়ায় জানছেন অথবা অন্যভাবে জানছেন সেটা আমাদের জানান। আপনার পরিচয় গোপন করে জানান। সন্ত্রাসী কার্যকলাপ অথবা চাঁদাবাজি যেটাই হোক না কেন, দেখেন আমরা ব্যবস্থা নেই কিনা। আমরা আপনাদের পাশে আছি, সবার পাশে আছি। আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম