বিএনপির মিছিলের সামনে ‘জয়-বাংলা’ স্লোগান, এরপর যা ঘটলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৪, ১৪:৩৫আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৪:৫১

শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া বিএনপি নেতাকর্মীদের সামনে ‘জয়-বাংলা’ স্লোগান দিয়েছেন এক যুবক। উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলেও তাকে ধরে ফেলেন বিএনপিসহ গুলিস্তানে অবস্থানরত ছাত্র-জনতা। পরে তাকে মারধর করে পুলিশে হস্তান্তর করা হয়।

তাৎক্ষণিক ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে গুলিস্তান জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এদিন সকাল ১১টার পর থেকে গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে মিছিল নিয়ে আসছেন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুপুর ১টার দিকে তাদের মিছিলের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মারধরের শিকার হন ওই যুবক। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

এছাড়া দুপুর ১টা পর্যন্ত অন্তত ১০ জন আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থককে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।

/কেএইচ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী