আন্দোলনরত রিকশাচালকদের সঙ্গে ডিএমপি কমিশনারের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৪, ১৪:০৪আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৪:০৪

আন্দোলনরত ব্যাটারিচালিত রিকশাচালক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ সময় তিনি বলেন, আপনাদের বিষয়টির কাগজপত্র প্রস্তুত হচ্ছে। বিকালেই চেম্বার আদালতে উঠবে। সুতরাং আপনাদের বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ডিএমপির হেডকোয়ার্টারে ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

প্রতিনিধি সভায় রিকশা-ভ্যানে চাঁদাবাজি প্রসঙ্গে ইউনিয়নের নেতারা অভিযোগ করলে শেখ মো. সাজ্জাত আলী বলেন, আপনারা পাড়া-মহল্লায় কমিটি করেন, সেখানে আমার থানার ওসি থাকবে। যদি কোনও ওসি আপত্তি করেন, তবে তাকে সাসপেন্ড করা হবে। আমি চাঁদাবাজির বিপক্ষে। চাঁদাবাজির ঘটনায় যদি আমার বাহিনীর কেউ জড়িত থাকে, তবে সেটা আমার নজরে আনেন।

তিনি বলেন, মামলাযোগ্য কোনও ঘটনায় যদি ডিএমপির কোনও থানার ওসি মামলা না নেয় বা টালবাহানা করে তবে সেটা আমাকে জানান। আমি ওই ওসিকে সরিয়ে দেবো।

গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের রায় স্থগিত করার দাবিতে আন্দোলন করছেন চালকরা। এরই পরিপ্রেক্ষিতে নিজেদের দাবি-দাওয়া নিয়ে রিকশাচালকদের একটি প্রতিনিধিদল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসে।

গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ আদেশের পর থেকে রায় স্থগিত করার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করে আসছিলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
‘ঈদের জামাত ও ফাঁকা ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা’
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী