কদমতলীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:১৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:১৩

রাজধানীর কদমতলীতে সোহেল আহম্মেদ (২৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে কদমতলী গিরিধারা এক নম্বর রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ডিএমপির কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন এ তথ্য জানান।

সোহেল যশোর কোতোয়ালি থানা ছাতিয়ানতলা গ্রামের প্রকাশনী ব্যবসায়ী সাব্বির আহমেদের ছেলে। বর্তমানে কদমতলী গিরিধারা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। এক ভাই, এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।

মৃতের বাবা ছাব্বির আহম্মেদ বলেন, ‘গত ১০ দিন আগে আমার এক বোন মারা গেছে। আমরা সপরিবারে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সোহেল গ্রাম থেকে এসে বাসায় একা ছিল। রাতে তাকে ফোনে না পেয়ে তার বন্ধুদের বাসায় পাঠানো হয়। পরে তারা গিয়ে দেখে, সোহেল গলায় ফাঁস নিয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’

তিনি আরও বলেন, ‘সোহেলের সঙ্গে একটা মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ রাখতে নিষেধ করে। এ কারণে সে অভিমানে আত্মহত্যা করতে পারে।’

এসআই বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক