২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:২৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:২৯

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর কাওরান বাজার এলাকায় এফডিসি ক্রসিংয়ে রেল লাইন অবরোধ করেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এর দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার এ তথ্য জানান।

অবরোধ করা শ্রমিকরা জানান, গত পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি স্থায়ী করার দাবিতে রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বারবার বৈঠকে কোনও পদক্ষেপ না নেওয়ায় তারা এই অবরোধ কর্মসূচি দেন।

আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে রেলওয়ের অস্থায়ী গেটকিপার-ওয়েম্যানদের বকেয়া বেতন দেওয়া হবে— কর্তৃপক্ষের এমন আশ্বাস পেয়ে রেলপথ ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। তবে বৃহস্পতিবারের মধ্যে বেতন না পেলে ২২ ডিসেম্বর আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।

ঘটনাস্থলে থাকা রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ বলেন, ‘তাদের যেখান থেকে বেতন দেওয়া হয়, সেই বরাদ্দ না থাকার কারণে বেতন বকেয়া হয়ে গেছে। আমরা এখন বরাদ্দ পেয়েছি। আগামী দুই দিনের মধ্যে বেতন হয়ে যাবে।’

/জেডএ/আরকে/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম