অজ্ঞান পার্টির খপ্পরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৪, ১৬:১০আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬:১০

চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ। সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। তেজগাঁও থানা উপ-পরিদর্শক (এসআই) শুকহরি মধু এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ‘হামজার এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা দেন উপসচিব দিলীপ কুমার দেবনাথ। তার নামার কথা যাত্রাবাড়ীতে। কিন্তু সায়দাবাদ টার্মিনালে চলে আসার পর বাসের সুপারভাইজার পারভেজ তাকে ডাকাডাকি করেন। পরে অচেতন অবস্থায় দেখে আমাদের খবর দেন। আমরা দিলীপ কুমার দেবনাথকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি।’

এসআই শুকহরি মধু জানান, এ ঘটনায় দিলীপ কুমার দেবনাথের কাছ থেকে কিছু খোয়া গেছে কিনা সে বিষয়টি এখনও জানা যায়নি। বর্তমানে তার চিকিৎসা চলছে।’

/এবি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম