বাড্ডায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৫, ১২:৫৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১২:৫৩

রাজধানীর বাড্ডার আফতাবনগরে চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহতের নাম আব্দুস সালাম (৬৫)।

রবিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আফতাবনগর চায়না প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজুল হাসান ফারুক এ তথ্য জানান।

আবদুস সালাম শেরপুর সদরের যুগনিবাগ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

মৃতের ভাতিজা মো. সুজন জানান, রিকশা চালিয়ে উপার্জন করতে সালাম পাঁচ দিন আগে গ্রাম থেকে ঢাকায় আসেন। রবিাবর সন্ধ্যায় মেরুল বাড্ডায় গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হন। আফতাবনগর চায়না প্রজেক্ট এলাকায় যাত্রীবেশে ছিনতাইকারীরা তার রিকশায় ওঠে। পরে ভারী বস্তু বা রড দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর রাস্তায় ফেলে রিকশা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহফুজুল হাসান ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ছিনতাইয়ের ঘটনায় হত্যাকাণ্ড। এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা সে বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক