মোহাম্মদপুরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২০

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় পুলিশের তিন উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রায়েরবাজার বোর্ডঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন– আফজালুর রশিদ, জসীমউদ্দীন, খোরশেদ আলম ও সোহেল রানা। এছাড়াও পুলিশের সোর্স আল-আমিন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল পুলিশ অভিযানে গেলে কিশোরগ্যাং চক্র ও মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর অতর্কিত হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হন। তবে ইনজুরিটা অত বেশি হয়নি। যেহেতু পুলিশ কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স। সে জন্য ওই এলাকায় পুলিশের সংখ্যা কম থাকায় মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যরা হামলার ঘটনা ঘটায়। পরে রাতে যৌথ বাহিনীর অভিযানে ওই এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।’

হামলার ঘটনার নেপথ্যে রায়ের বাজার বোর্ডঘাট এলাকার কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’ জড়িত জানিয়ে পুলিশ বলছে, কয়েকদিন আগে একাধিক হত্যা মামলার আসামি ও পাটালি গ্রুপের মূলহোতা ফালানকে গ্রেফতার করা হয়। ওই সময় ওই গ্রুপ ও বোর্ডঘাটের মাদক ব্যবসায়ীরা পুলিশের হাত থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা ব্যর্থ হয়। পরে বুধবার সন্ধ্যায় পুলিশের অভিযানের সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তারা।

ওই হামলার নেতৃত্ব দিয়েছে পাটালি গ্রুপের ল্যাংড়া হাসান, ফরহাদ ও চিকু শাকিল। তাদের নেতৃত্বে গ্রুপের সদস্য পিচ্চি হাসান, স্বপন, শাহিন, ছোট্ট হাসান, সবিজ মুন্না, দিপু, সম্রাট, রফিক, রাকিব ও রাসেলসহ ৩০-৪০ জন এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, রায়ের বাজার এলাকায় মাদকের রমরমা ব্যবসা মূলত কিশোর গ্যাং গ্রুপগুলো টিকিয়ে রেখেছে। কেউ মাদক বন্ধ করতে এলে কিংবা মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে এলেই তাদের ওপর গ্রুপের সদস্যরা হামলা চালায়। এসব মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংগুলোর পেছনে আগে আওয়ামী লীগের নেতা শাহআলম জীবন ও তারেকুজ্জামান রাজিব শেল্টার দিলেও বর্তমানে তাদের বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা শেল্টার দিচ্ছেন।

এর আগে এই কিশোর গ্যাং গ্রুপটি মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের লোকদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছিল।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি