যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় বাবা-মা নিহত, আহত মেয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩

রাজধানীর যাত্রাবাড়ীর বাদশা মিয়া রোড এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় বাবা-মা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত হয়েছে তাদের মেয়ে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– আব্দুল জব্বার (৫২) ও রুমা খানম (৪০)। আহত জুঁই আক্তার (১৪)। যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান এ তথ্য জানান।  

নিহতের মেয়ে জান্নাতুল বলেন, আমাদের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর থানার মোহাম্মদপুর এলাকায়। ঢাকায় আমরা ডেমরার কোনাপাড়া এলাকায় থাকি। আমার বাবা একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, মা গৃহিণী। আমার বোন জুঁই আক্তার যাত্রাবাড়ী ইকরা হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা গুরুতর।’

এসআই মাহমুদুল হাসান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা স্থানীয় লোকের মুখে জানতে পেরেছি, নিহতরা একটি সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। বাদশা মিয়া রোড এলাকায় দ্রুতগামী ওই পিকআপ ভ্যান সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-মায়ের মৃত্যু হয়। আহত হয় মেয়ে জুঁই। তার অবস্থা আশঙ্কাজনক।’

/এবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী