হরতালে কঠোর অবস্থানে পুলিশ, কিছুই ঘটবে না: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৯

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের ডাকা হরতাল প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। খারাপ কোনও কিছু ঘটবে না, নগরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সোমবার (১৭ফেব্রুয়ারি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের সংস্কার করা কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের ডাকা হরতাল নিয়ে পুলিশের অবস্থান কী প্রশ্নে সাজ্জাত আলী বলেন, ‘ফেসবুকে দেখা যাচ্ছে, আগামীকাল আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে। আমরা পুরো রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের প্রস্তুতি আছে। এটা নিয়ে আমরা কাজ করছি। অতীতেও তারা (আওয়ামী লীগ) ফেসবুকে এমন প্রোগ্রাম দিয়েছে, আমরা তা মোকাবিলাও করেছি।’

তিনি বলেন, ‘পুলিশের অতিরিক্ত ফোর্স মাঠে আছে। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোনোকিছুতে নগরবাসী আতঙ্কিত হবেন না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে উন্নত দাবি করে ডিএমপি কমিশনার বলেন, ‘বিচ্ছিন্ন কিছু দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন গোষ্ঠী সড়ক বন্ধ করছে। তবে ছিনতাই বা অন্যান্য অপরাধ কমে গেছে। যদি বাড়তো তাহলে গণমাধ্যমে খবর আসতো। এখন আমাদের বড় সমস্যা নানা গোষ্ঠী বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামছে। তারা রাস্তায় নেমে যানচলাচল বন্ধ করে মানুষের দুর্ভোগে ফেলছে। আমি সরাসরি আন্দোলনকারীদের বলেছি, আপনারা রাস্তা বন্ধ করবেন না। এতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ অনেকের কষ্ট হয়। দাবি-দাওয়া আদায়ের স্থান রাস্তা হবে পারে না। দাবি-দাওয়া সংশ্লিষ্ট দফতরে গিয়ে টেবিলে বসে সমাধান করেন। ঢাকাবাসীকে সড়কে কষ্ট দিয়ে দাবি আদায় মর্মাহত ঘটনা।’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘গতকালও সিএনজি অটোরিকশা চালকরা রাস্তা বন্ধ করে দেয়। শাহবাগে শিক্ষকদের বলেছি, আপনারা জাদুঘরের সামনে গিয়ে বসে থাকেন কিছু বলবো না। কিন্তু দয়া করে রাস্তা বন্ধ করবেন না। তারা এরপরও আমাদের কথা শোনেননি।’

গণমাধ্যমে পুলিশের নেগেটিভ সংবাদ আসছে উল্লেখ করে সাজ্জাত আলী বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) আমাদের নেগেটিভ জিনিসগুলো দেখান। আমরা পানি মারছি সেটা দেখান, গ্যাস মারছি সেটা দেখাচ্ছেন। কিন্তু আন্দোলনরতদের আমরা বারবার নিষেধ করেছি, কমিশনার নিজে শাহবাগ গেছেন, সেটা প্রচার হয় না। কাল বাবা-সোনা বলে বুঝিয়েছি কিন্তু তারা আমার কথা শোনেননি।’

অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আন্দোলনরতদের দাবি নিয়ে সরকারের সব বিভাগের সঙ্গে তো পুলিশ কথা বলবে না। এটাও আমাদের কাজ না। এরপরও তিতুমীর কলেজের বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। তারা সেখানে যাওয়ার পর একটা সমাধান হয়।’

অনুষ্ঠানে আরও ছিলেন– ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম, যুগ্ম কমিশনার ফারুক হোসেন, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান, তেজগাঁও ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রফিকুল ইসলাম, মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা, তেজগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আলমগীর কবির, তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মেহেদী হাসানসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা।

কেএইচ/আরকে/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি