প্রাইভেটকারে এসে এক রাতে ৬ দোকান-বাসায় চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৫

রাজধানীর মিরপুর ১০ নম্বরের বেনারসি পল্লী এলাকায় ছয়টি দোকান ও দুটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের অবহেলার অভিযোগ উঠেছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শুক্রবার ভোর রাত ৪টা ২০ মিনিটে একটি প্রাইভেটকার থেকে তিন ব্যক্তি নেমে ‘মা মনি’ স্টোর নামে একটি মুদি দোকানের সামনে আসে। প্রথমে তারা দোকানের তালা কেটে চলে যায়। পরে আবার ফিরে এসে শাটার খুলে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে গাড়িতে তোলে। একই কৌশলে পাশের তিনটি দোকান ও দুটি বাসায় চুরি করে সংঘবদ্ধ চক্রটি।

‘মা মনি’ স্টোরের মালিক আরমান হোসেন বলেন, ‘শনিবার সকালে এসে দেখি শাটার লাগানো, কিন্তু তালা ভাঙা। ক্যাশ বাক্স ও মালামাল উধাও।’ একই অভিযোগ করেছেন পাঞ্জাবির দোকান মালিক আরিফুল ইসলাম ও সালমান বিরিয়ানি হাউসের মালিক রুবেল মিয়া।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দোকানের তালা কাটছে চোর চক্রের এক সদস্য

আরেক দোকানি রুবেল মিয়া বলেন, ‘দোকানে ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ এসে আলামত সংগ্রহ করেছে। ২৮ বছর ধরে এখানে ব্যবসা করছি, এমন ঘটনা কখনও ঘটেনি। নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালপত্র নিয়ে গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর চক্রের তিন সদস্যের একজনের পায়ে কেডস এবং পরনে সবুজ স্যুট। প্রথমে সে আশপাশে নজর রাখে, এরপর তার দুই সঙ্গী দোকানে ঢুকে মালপত্র বের করে আনে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘এটি ডাকাতির ঘটনা নয়, কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করতে কাজ করা হচ্ছে।’

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর ও আশপাশের এলাকায় ছিনতাই রোধ ও দুষ্কৃতকারীদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, সম্প্রতি মিরপুর এলাকায় ছিনতাই ও ডাকাতির ঘটনায় ব্যবসায়ী ও এলাকাবাসী পক্ষ থেকে একাধিকবার পুলিশের সহযোগিতা চাওয়া হয়। বিশেষ করে মধ্যে রাত থেকে ভোর পর্যন্ত পুলিশের টহল বাড়ানের আবেদন করেন বাসিন্দা।

থানা সূত্রে জানা গেছে, দোকান ও বাসাবাড়িতে চুরির ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।

এ বিষয়ে ওসি নজরুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগীদের একাধিকবার মামলা করতে অনুরোধ করা হয়েছে। তারা মামলা করবেন না। তারা বলছে চাচ্ছেন, তেমন কোনও কিছু চুরি হয়নি। তাই মামলা করবেন না। তবুও বিষয়টি নিয়ে আমরা তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছি।’

/এবি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম