ধর্ষণের প্রতিবাদে আসাদ গেটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৬

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজধানীর আসাদ গেটে সড়ক অবরোধ করেছেন ছাত্র-জনতা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাস্তা অবরোধ করেন তারা। এতে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আসাদ গেট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।  

মোহাম্মদপুর জোনের পুলিশের ট্রাফিক সার্জেন্ট তৌহিদুর রহমান জানান, আসাদ গেট এলাকায় রাস্তা বন্ধ করে কিছু শিক্ষার্থী বিক্ষোভ করছেন। এ জন্য আশেপাশের কিছু পয়েন্টে যানবাহন চলাচল সীমিত রয়েছে।

এর আগে রবিবার সকাল সাড়ে ১০টায় ইডেন কলেজের বকুলতলায় ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারী-শিশুসহ সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন ওই কলেজে শিক্ষার্থীরা। এছাড়া তিতুমীর কলেজের শিক্ষার্থীও একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।

/কেএইচ/এমকেএইচ/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি