ইস্কাটনে বিয়াম ভবনে এসি বিস্ফোরণে একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৫

রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন ভবনের পঞ্চমতলায় এসি বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবদুল মালেক খান (৪০)। তিনি বিয়াম ভবনের প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের কার্নিশ থেকে আবদুল মালেকের মরদেহ উদ্ধার করা হয়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য জানান।

ফায়ার সার্ভিস সদরদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, বিয়াম ভবনের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়ে ওই কার্যালয়ে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

মৃতের ছোট ভাই সোহেল খান জানান, তার ভাই আবদুল মালেক প্রতিদিন বিয়াম ফাউন্ডেশনের ৫০৪ নম্বর রুমে ঘুমালেও গত রাতে ৫০৭ নম্বর রুমে গাড়িচালকের সঙ্গে ঘুমিয়েছিলেন। আবদুল মালেক খানের মৃত্যু হলেও গাড়িচালকের সামান্য আহত হওয়ার বিষয়টি রহস্যজনক হিসেবে দেখছেন তিনি।

ওসি বলেন, ‘গুরুতর অবস্থায় আবদুল মালেককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

/এবি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী