রাজধানীতে একদিনে গ্রেফতার ১৮১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৫, ১৯:১৯আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৯:১৯

রাজধানীতে মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ১৮১ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এ সময়ের মধ্যে ৭৮টি মামলা দেওয়া হয়।

বুধবার (৫ মার্চ) এসব তথ্য জানিয়েছে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ডিএমপির ৫০টি থানা এলাকায় সংস্থাটির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ৩৪০টি টিম দায়িত্ব পালন করে এবং দিনে দায়িত্ব পালন করে ৩২৭টি টিম।

তিনি জানান, টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপির ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) ১৪টি, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং ডিএমপির সঙ্গে রাতে র‌্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়া ডিএমপির সঙ্গে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএনের ২০টি চেকপোস্ট পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৮১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছে, সাত জন ডাকাত, ১৮ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, তিন জন চাঁদাবাজ, ১১ জন চোর, ৩১ জন চিহ্নিত মাদক কারবারি, ২৭ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত তিনটি চাকু, একটি ছুরি, একটি চাপাতি, দুটি হাসোয়া, পাঁচটি মোবাইল ফোন, নগদ আট হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে চার কেজি ৯৩৪ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৩৬ পিস ইয়াবা ও পাঁচ বোতল বিদেশি মদ।

এছাড়া এ সময় ডিএমপির বিভিন্ন থানায় ৭৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম