রাজধানীতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, আহত ১২ পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ মার্চ ২০২৫, ০১:৪১আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৫:১২

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে ১৭ বছর বয়সী এক যুবককে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। তবে অভিযুক্ত ধর্ষণকারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় অভিযুক্তকে আটক করতে গেলে বিক্ষুব্ধ জনতার হামলায় খিলক্ষেত থানা পুলিশের পরিদর্শকসহ (তদন্ত) অন্তত ১২ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে খিলক্ষেতের মধ্যপাড়া ও খিলক্ষেত বাজার এলাকায় এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন। 

এদিকে ঘটনার সম্পর্কে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, রাত ১০টার দিকে খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবকে মারধর করে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসার পথে খিলক্ষেত বাজার এলাকায় বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। এতে পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ অন্তত ১২ থেকে ১৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়

ওসি আরও বলেন, পরবর্তী সময়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযুক্ত যুবক ও আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তবে নিহতের বিষয়টি এখনও নিশ্চিত হতে পারিনি।

এদিকে থানার ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, মধ্যপাড়া এলাকায় এক ধর্ষককে স্থানীয়রা মারপিট করছে— এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়  পুলিশ। ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসার পথে সেখানে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ও সদস্যদের ওপর হামলা করে ওই যুবককে গাড়ি থেকে নামিয়ে নেন। পরে বিক্ষুব্ধরা তাকে পিটুনি দেয়। এসময় বিক্ষুব্ধ জনতা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। রাত সোয়া ১২টা পর্যন্ত পুলিশের ৭ থেকে ৮ সদস্যকে এলাকাবাসী আটকে রাখে। পরে ওসি স্যারসহ অন্যান্য পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

এদিকে এঘটনায় পুরো খিলক্ষেত এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে বলে জানান এএসআই ইসমাইল হোসেন।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি