শাহবাগে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ মার্চ ২০২৫, ২০:১৩আপডেট : ২২ মার্চ ২০২৫, ২০:২৬

রাজধানীর শাহবাগ থানাধীন কর্মচারী হাসপাতালের সামনে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক (৪৫) বছর। 

শনিবার (২২ মার্চ) বিকাল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন,  আমরা ৯৯৯ সংবাদ পেয়ে কর্মচারী হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে উদ্ধার করি। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

উদ্ধারকারী রিকশা চালকের বরাত দিয়ে এসআই বলেন, বিকাল আনুমানিক পৌনে ৩টার দিকে কর্মচারী হাসপাতালের সামনের রাস্তায় দ্রুত গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে এক রিকশাচালক তাকে উদ্ধার করে পাশে ওই হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। রিকশাচালকের কথা তদন্ত করে দেখা হচ্ছে।   

সিআইডির ক্রাইম সিন ইউনিটের মাধ্যমে নিহতের পরিচয় পাওয়া চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

/এআইবি/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম