বনানীতে বাস উল্টে আহত ৪২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৫, ১২:৩৩আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১২:৩৩

রাজধানীর বনানীতে ‘পরিস্থান’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে বাসটিতে থাকা ৪২ জন পোশাকশ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর।

শুক্রবার (২৮ মার্চ) সকালে বনানীতে আর্মি স্টেডিয়ামের সামনে ফাঁকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পরিস্থান পরিবহনের একটি বাস আজ সকালে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটি মূলত পোশাকশকর্মীদের আনা-নেওয়া করতো। পোশাকশকর্মীদের নিয়ে বাসটি গাজীপুর যাচ্ছিল। পথে বনানীতে এ দুর্ঘটনা ঘটে। এতে ৪২ জন শ্রমিক আহত হন। তবে ছয় জন বাদে বাকিরা তেমন আহত হননি। মালিকপক্ষ আহতদের দেখভাল করছে।’

বাসটি কেন এবং কী কারণে উল্টে গেলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক