রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ মার্চ ২০২৫, ০২:৩১আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৯:০৭

রাজধানীর বাড্ডা ও কামরাঙ্গীরচরে পৃথক দুই ঘটনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- বাড্ডায় অটোরিকশা চালক জয়নাল আবেদীন (৫০) ও কামরাঙ্গীরচরে সাব্বির (২৩)। বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক। 

বাড্ডায় আহত অটোচালক চালক জয়নালকে ঢামেক নিয়ে আসা প্রতিবেশী দেলোয়ার জানান, শুক্রবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে তালতলা সাতারকুল এলাকায় জয়নাল তার অটোতে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত ছিনতাইকারীরা পথরোধ করে তাকে ছুরিকাঘাত করে এবং তার সঙ্গে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে। পরে তাকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে তিনি ঢামেকে ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত অটোচালক জয়নাল আবেদীন পরিবার নিয়ে বাড্ডার তালতলা সাতারকুল এলাকায় থাকেন।

অন্যদিকে, একইদিন রাত ১০টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন সিলেটিয়া বাজার এলাকায় ছিনতাইকারীদের হামলায় সাব্বির (২৩) নামে এক যুবক গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

আহত সাব্বিরের খালাতো ভাই মিরাজ জানান, সাব্বির ওই সময় সিলেটিয়া বাজার দিয়ে যাওয়ার পথে ওতপেতে থাকা ৩-৪ জন ছিনতাইকারী তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে সঙ্গে থাকা মোবাইল ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

/এআইবি/এবি/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী