ঈদের রাতে ‘ধর্ষণের শিকার’ শিশু ও কিশোরী ঢামেক হাসপাতালে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৫, ১৩:৫৩আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১৫:৪৬

ঈদের রাতে ঢাকার দারুস সালামে ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষণের শিকার হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ  (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছে এক শিশু ও এক কিশোরী। সোমবার (১ এপ্রিল) রাত ১২টার পর তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

আড়াইহাজারের বালিয়াপাড়ায় ৯ বছরের ওই শিশুকে তার আপন চাচা ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। পরে শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ঢামেকে ভর্তি করা হয়।

অপরদিকে, দারুস সালামে ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী কিশোরী। ওই কিশোরীর বাবা বলেন, আমার মেয়ে দারুস সালামের একটি পোশাক কারখানার কর্মী। সোমবার রাতে অভিযুক্ত হাসান বোনের বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে আমার মেয়েকে নিয়ে যায়। পরে বিয়ের প্রলোভনে গাবতলীর একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে। বাসায় ফিরে আমার মেয়ে সব জানালে তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনি।

মো. ফারুক বলেন, ‘সোমবার রাত ১২টার পর ওই দুই জনকে ধর্ষণের অভিযোগে ঢামেক হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। দুটি ঘটনাই সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।’

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী