স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরছে মানুষ, বাড়ির পথে অনেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৫, ১২:৩৯আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১২:৫০

ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। তবে ছুটি না পাওয়ার কারণে যারা ঈদে বাড়ি যেতে পারেননি, তারা এখন ছুটি পেয়ে গ্রামের পথে ছুটছেন। ফলে ঈদের চতুর্থ দিনেও ঢাকার কমলাপুর রেলস্টেশনে প্রচণ্ড ভিড় রয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, ফিরতি যাত্রীর তুলনায় ঢাকা ছাড়া মানুষের সংখ্যা বেশি। প্ল্যাটফর্মজুড়ে মানুষের গমগমে উপস্থিতি। অনেকে অপেক্ষায় তাদের নির্ধারিত ট্রেনে ওঠার জন্য। কেউ আবার টিকিট সংগ্রহে ব্যস্ত।

রেলওয়ের তথ্য সেবা কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত কমলাপুর থেকে মোট ১২টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। যাত্রীদের চাপ থাকলেও ট্রেনগুলো সময়মতো ছেড়ে যাচ্ছে বলে তারা জানান। তবে সকাল থেকে ঢাকায় আসা ট্রেনের সঠিক সংখ্যা তখনও জানা যায়নি।

অনেকে অপেক্ষায় তাদের নির্ধারিত ট্রেনে ওঠার জন্য

রেলওয়ের কর্মকর্তারা বলেন, ঈদে ঢাকায় ফিরতি যাত্রার অগ্রিম টিকিটও বিক্রি হয়েছে। ফলে টিকিট নিয়ে ঝামেলা নেই। সব ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ও পৌঁছাচ্ছে। ছুটি শেষে কর্মস্থলে ফেরার তাড়া থাকায় স্টেশনে যাত্রীদের চাপ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছেন রেলওয়ে সংশ্লিষ্টরা।

স্টেশনে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকে ঈদের ছুটিতে কাজের ব্যস্ততার কারণে বাড়ি যেতে পারেননি। তারা এখন সামান্য অবসর পেয়ে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে ছুটছেন গ্রামের উদ্দেশে।

কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে কথা হয় রফিকুল ইসলাম নামে এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, ‘ঈদের সময় কাজ থাকায় বাড়ি যেতে পারিনি, তাই এখন দুই দিনের ছুটি পেয়ে বাড়ি যাচ্ছি।’

বাড়ির পথে অনেকে

একই কথা বলেন ঢাকার রেস্টুরেন্টেকর্মী আহাদ। তিনি বলেন, ‘ঈদে আমাদের ব্যস্ত সময় যায়, তখন ঢাকায় থাকা লাগে। এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি যাচ্ছি।’

এদিকে ছুটি শেষে যারা কর্মস্থলে ফিরছেন তারা জানান, ফিরতে কোনও সমস্যা হয়নি। তবে ট্রেন পূর্ণ ছিল যাত্রীতে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী