দীর্ঘ ছুটির পর কর্মব্যস্ত রূপে ফিরেছে ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৫, ১৩:৪৩আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৩:৪৩

ঈদুল ফিতরের সরকারি ছুটি ছিল ৯ দিন। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যুক্ত হয়ে মোট ১১ দিন ছুটি কাটিয়েছে দেশবাসী। দীর্ঘ এই ছুটির শেষে আজ (রবিবার) প্রথম কর্মদিবসে কর্মব্যস্ত রূপে ফিরেছে রাজধানী ঢাকা। ঈদের আমেজ কাটিয়ে সকাল থেকেই কর্মস্থলে যোগ দিতে বের হয় রাজধানীবাসী। সকাল থেকেই ব্যস্ততার দেখা মেলে রাজধানীর সড়কে।  

রবিবার (৬ এপ্রিল) রাজধানীর গুলিস্তান, পুরানা পল্টন, প্রেসক্লাব এলাকা ঘুরে দেখা যায় প্রথম কর্মদিবসে কর্মব্যস্ত রাজধানী।

ঈদের দীর্ঘ ছুটিতে বেশিরভাগ রাজধানীবাসী ছুটেছিলেন গ্রামের পথে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে। এতে করে ফাঁকা হয়ে পড়েছিল রাজধানী। দীর্ঘ এই ছুটির শেষে আজকে থেকে নিজেদের কর্মস্থলে যোগ দিয়েছেন তারা। আর তাদের এই উপস্থিতি চিরচেনা রূপে ফিরে এসেছে রাজধানী। 

সকাল থেকেই নিজেদের কর্মস্থলে যোগ দিতে বের হন কর্মজীবী মানুষেরা। এতে করে পাল্টে যায় ফাঁকা ঢাকার চিত্র। সড়কে ফিরে আসে যানজট, গাড়ির ব্যস্ততা, ট্রাফিক সিগনাল, গণপরিবহনে যাত্রীদের ভিড়। নগরী এই পুরানো চিত্র ফিরে আসাতে কেউ কেউ দুঃখ প্রকাশ করলেও স্বস্তির কথা জানিয়েছেন গণপরিবহনের কর্মীরা। 

চিরচেনা রূপে ফিরেছে রাজধানী

গুলিস্তানে নিজের কর্মস্থলে যোগ দিতে আসেন জিয়াউল হক। তিনি বলেন, আমার ঈদ ঢাকাতেই করা হয়েছে। বন্ধের এই কয়দিন খুব শান্তিতে চলাফেরা করতে পেরেছি। এখন আবার যানজট শুরু হয়েছে। যদিও সেরকমভাবে আজকে জ্যামে পড়িনি তবে বিকালে কী হবে জানি না। 

আরেক কর্মজীবী আহাদ হাসান বলেন, আমি মোহাম্মদপুর থেকে পল্টনে এসেছি অফিসে। মোটামুটি জ্যামে পড়েছি। বাসেও ভিড় ছিল। তবে এই কয়দিনের যে শান্তি ছিল সেটা আর নেই। আসলে কিছু করারও নেই; এটাই ঢাকা। 

এদিকে ছুটি শেষে অফিস-আদালত খুলে যাওয়াতে স্বস্তি প্রকাশ করেছেন গণপরিবহনের কর্মীরা। মিডলাইন বাসের চালকের সহকারী (হেলপার) মো. ইউনুস বলেন, ঈদের ছুটিতে আমরা যাত্রীই পাইনি। যাত্রী না পেলে আমাদের লস। রাস্তা ফাঁকা থাকে ঠিকই কিন্তু যাত্রী ডেকে আনতে হয়েছে। এখন পাচ্ছি। যাত্রী না থাকলে গাড়ি চালিয়ে মজা নেই। 

রবিবার সকাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ

দিশারি বাসের চালক আকবর হোসেন বলেন, আমার গাড়ি চিড়িয়াখানা লাইনের। তাই ঈদের ছুটিতে চিড়িয়াখানার যাত্রী পেয়েছি। আমার খুব একটা সমস্যা হয়নি।

বিহঙ্গ বাসের চালক নজরুল ইসলাম বলেন, ছুটির মধ্যে যাত্রী খরায় ছিলাম। আজকে থেকে অফিস খুলেছে সবার; আমাদের যাত্রী পাওয়া শুরু হয়েছে। অবশ্য ছুটির সময় গাড়িও কম ছিল, সব গাড়ি রাস্তায় নামেনি। এখন সব গাড়ি আছে রাস্তায়। 

পুরানা পল্টন এলাকায় ট্রাফিকের দ্বায়িত্বে থাকা বিজয় সরকার বলেন, সকাল ১০টা থেকে এই এলাকায় গাড়ির চাপ বাড়তে থাকে। যানজটের সৃষ্টি হয়েছে কিছুটা। আমাদের নিয়ম অনুযায়ী সিগনাল দিয়ে আমরা তা নিয়ন্ত্রণ করেছি। তবে এখনও পুরোপুরি ব্যস্ততার চিত্র দেখিনি। এই এলাকা আরও জনবহুল থাকে।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী