রাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. জাকিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জুরাইন কলেজ রোডের মিরু সড়ক এলাকায় নির্মাণাধীন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
মো. ফারুক জানান, একটি নির্মাণাধীন ভবনে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
উদ্ধার করে হাসপাতালে আসা দম্পতি ইমরান ও রিপা বলেন, জুরাইন কলেজ রোড এক নম্বর মিরু সড়ক এলাকায় আমার নির্মাণাধীন ভবনে সকাল ৬টার দিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে পুলিশের সহযোগিতায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।









