অজ্ঞান পার্টির খপ্পরে যুবক খোয়ালেন লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ এপ্রিল ২০২৫, ১০:৫০আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১০:৫০

রাজধানীর রমনা থানাধীন শিল্পকলা একাডেমীর সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন হোসাইন ইসলাম লিমন (২৩) নামে এক ফ্লেক্সিলোড কর্মচারী। এসময় তার কাছে থাকা ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় প্রতারক চক্রটি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনগত রাত সোয়া ১টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এলে মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিল্পকলা একাডেমী এলাকা থেকে অসুস্থ অবস্থায় একজনকে জরুরি বিভাগে নিয়ে এলে পাকস্থলী ওয়াশ করে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। ওই ব্যক্তির কাছে ১ লাখ ২০ হাজার টাকা ছিল বলে জানা গেছে। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

লিমনকে হাসপাতালে নিয়ে আসা তার রুমমেট সৈকত জানান, তারা সেগুনবাগিচার একটি বাসায় একসঙ্গে থাকেন। লিমন ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশের একটি ফ্লেক্সিলোডের দোকানের কর্মচারী। রাতে দোকান থেকে বাসায় ফেরার পথে শিল্পকলা একাডেমীর সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের