গুলশানে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, প্যাডেল রিকশা ভাঙচুরের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৫, ১৫:৩৯আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৫:৩৯

গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা। তাদের দাবি, প্যাডেলচালিত রিকশার তুলনায় ব্যাটারিচালিত রিকশার জমা কম এবং আয় বেশি। পাশাপাশি এটি চালানোও সহজ।

শনিবার (১৯ এপ্রিল) গুলশান ও এর আশপাশের কয়েকটি এলাকার সড়কে এই বিক্ষোভ মিছিল করা হয়।

বিক্ষোভকারী চালকরা অভিযোগ করেন, গুলশান সোসাইটি রিকশা চলাচল সীমিত করে একটি সিন্ডিকেট তৈরি করতে চাইছে, যেখানে ২০ হাজার টাকার প্যাডেল রিকশা কয়েকগুণ বেশি দামে রাস্তায় নামানো হচ্ছে। এতে গরিব মানুষের জীবিকার পথ বন্ধ হয়ে যাচ্ছে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা গুলশান, বাড্ডা, নর্দ্দা ইত্যাদি এলাকায় রিকশা চালিয়ে আয় করি। ব্যাটারিচালিত রিকশা বন্ধ করা হলে গুলশানে অন্য কোনও রিকশাও চালাতে দেওয়া হবে না।

এদিকে গুলশানের বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা তাদের রিকশা নিয়ে মিছিল করেন। অভিযোগ উঠেছে, কোথাও কোথাও তারা গুলশান সোস্যাইটির নিবন্ধিত কিছু প্যাডেলচালিত রিকশার ওপর হামলা চালিয়েছেন। তারা গুলশান-বনানীর বিভিন্ন স্থানে লাগানো ‘অটোরিকশা নিষিদ্ধ’ ব্যানার খুলে ছিঁড়ে ফেলেন। এছাড়াও বিভিন্ন এলাকার অটোচালকদের গুলশান এলাকায় যাওয়ার জন্য প্রচারণা চালানো হচ্ছে স্থানীয়ভাবে।

উল্লেখ্য, গুলশানে আগে শুধু নির্দিষ্ট রঙের নিবন্ধিত প্যাডেলচালিত রিকশা চলাচল করতো। গত সাত-আট মাস ধরে ব্যাটারিচালিত রিকশাসহ বাইরের রিকশাও চলাচল করছে। এতে এলাকায় যানজট ও বিশৃঙ্খলা বেড়েছে বলে জানান স্থানীয়রা। এই পরিস্থিতিতে গুলশানে ব্যাটারিচালিত রিকশা বন্ধে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, গুলশান সোসাইটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর অংশ হিসেবে শনিবার থেকে গুলশানের ৯টি প্রবেশপথে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে গুলশান সোসাইটি ২০ জন অতিরিক্ত নিরাপত্তা গার্ড নিয়োগ দিয়েছে, যারা পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করবেন।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী