আদাবরে চাঁদাবাজি: সেনা অভিযানে ‘কিলার শরীফ’ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ এপ্রিল ২০২৫, ১৭:২৬আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৭:২৬

রাজধানীর আদাবর এলাকায় চাঁদাবাজির সময় সেনাবাহিনীর অভিযানে শরীফ ওরফে ‘কিলার শরীফ’(৪২) নামে এক চিহ্নিত চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।  

রবিবার (২০ এপ্রিল) রাতে চাঁদাবাজি করার সময়ে তাকে আটক করে সেনাবাহিনী। সোমবার (২১ এপ্রিল) দুপুরে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদাবর থানা সূত্র জানায়, শরীফ এর আগেও হত্যা ও চাঁদাবাজির মামলায় ১৩ বছর কারাদণ্ড ভোগ করেছেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর ফের চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে রাস্তার ভ্যান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়ের একাধিক অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, রবিবার রাতে আদাবর রিং রোড এলাকায় এক সেলুন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন কিলার শরীফ। নিজেকে কথিত গডফাদার ‘নবী ভাইয়ের’ লোক পরিচয় দিয়ে সেলুন মালিককে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন এবং চাঁদা দাবি করেন।  

তাৎক্ষণিকভাবে সেলুন মালিক সেনাবাহিনীকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে শের-ই-বাংলা আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চাঁদার টাকাসহ শরীফকে হাতেনাতে গ্রেফতার করে। শরীফের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আদাবর থানা পুলিশ।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম