মহানবীকে কটূক্তির অভিযোগে তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ

যৌথ অভিযানে সড়ক ছাড়লো তেজগাঁওয়ে আন্দোলনরতরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ এপ্রিল ২০২৫, ২২:১০আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ২২:১০

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কোহিনূর ক্যামিকেল কোম্পানির শ্রমিকরা। সড়ক অবরোধের প্রায় পাঁচ ঘণ্টা পর মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেয়।

এরআগে মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে তেজগাঁওয়ের তিব্বত এলাকায় কোহিনূর ক্যামিকেল কোম্পানির সামনের প্রধান সড়কে অবস্থান নেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা। তাদের অভিযোগ, কোম্পানির এক ঊর্ধ্বতন কর্মকর্তা রাসুলুল্লাহ (সা.)-কে নিয়ে বাজে মন্তব্য করেছেন। এ ঘটনার প্রতিবাদে তারা অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। 

শ্রমিকরা দাবি জানান, অভিযুক্ত কর্মকর্তার ফাঁসি না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা কোহিনূর ক্যামিকেল কোম্পানির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত রাখতে বিভিন্নভাবে তাদের বোঝানোর চেষ্টা করেন। তবে শ্রমিকরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে রাত পৌনে ৮টার দিকে যৌথ অভিযান চালিয়ে লাঠিচার্জ করলে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন।

এসময় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিভিন্ন অলিগলিতেও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোহিনূর ক্যামিকেল কোম্পানির অভিযুক্ত কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, বিক্ষোভের কারণে মহাখালী-সাতরাস্তা সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়েছিল। তবে অভিযানের পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচলও সচল হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। পরিস্থিতি যাতে আবার উত্তপ্ত না হয়, সে জন্য তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী