লিখিত পরীক্ষার দাবিতে ইসি ভবনের সামনে প্রার্থীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ এপ্রিল ২০২৫, ১৪:৪০আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৪:৪০

ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষার দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিক্ষোভ করছেন।

রবিবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে তারা এ বিক্ষোভ সমাবেশ করেন। আন্দোলনকারীরা কাউকে কমিশন ভবনে প্রবেশ করতে দিচ্ছেন না, ফলে এনআইডি সেবা নিতে আসা সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েছেন।

পটুয়াখালী থেকে আসা এক আন্দোলনকারী বলেন, ‘আমরা প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন লিখিত পরীক্ষার দাবিতে আন্দোলন করছি। কমিশন কোনও সিদ্ধান্ত না জানালে কাউকে ঢুকতে দেবো না।’

আন্দোলনকারীদের দাবি, ২০১৯ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৬ জুন এবং ফল প্রকাশিত হয় ২০২৪ সালের ২৮ মার্চ। অভিযোগ রয়েছে, প্রিলি পরীক্ষা না দিয়েও ইসির ৭৪১ জনকে উত্তীর্ণ দেখানো হয়েছে। এছাড়া চলতি বছরের ৯ এপ্রিল নতুন করে আউটসোর্সিংয়ের মাধ্যমে ৫৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

তাদের অভিযোগ, ২০১৯ সালের প্রিলি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা দুবার স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব জানান, শূন্য পদ পূরণের কার্যক্রম চলমান রয়েছে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে স্থগিত পরীক্ষার বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী