সচিবালয়ে দিনভর প্রধান উপদেষ্টার ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ মে ২০২৫, ১৬:৪০আপডেট : ২৪ মে ২০২৫, ১৬:৫৪

সরকারের নির্বাহী আদেশে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সরকারি সব অফিস আদালত খোলা রাখার সিদ্ধান্ত থাকলেও সর্বত্র ছিল ঢিলেঢালা ভাব— যেন ছুটির একটা আমেজ কাজ করেছে। গতসপ্তাহের মতো এ সপ্তাহে ঢিলেঢালা ভাবের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা। বিশেষ করে প্রধান উপদেষ্টার পদত্যাগ করা বা না করা, জাতীয় নির্বাচন, নতুন সরকারের কাঠামো, আগামী দিনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থা, বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের ভবিষ্যৎ ছিল আলোচনার মূল এজেন্ডা। 

শনিবার (২৪ মে) বিভিন্ন সরকারি অফিস ঘুরে এসব চিত্র দেখা গেছে।

জানা গেছে, এদিন সরকারের শীর্ষ প্রশাসনিক দফতর বাংলাদেশ সচিবালয়ে উপস্থিতি ছিল তুলনামূলক কম। যারা উপস্থিত হয়েছিলেন তাদের অধিকাংশই পুরো দিনটি পার করেছেন সরকারের অভ্যন্তরের বিভিন্ন পরিস্থিতি নিয়ে একে অপরের মধ্যে আলাপ-আলোচনা করে। 

বেলা ১০টার দিকে সচিবালয়ের বিভিন্ন দফতর ঘুরে দেখা গেছে, একেনেকের বৈঠক থাকার কারণে দ্বায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিবরা সচিবালয়ে এসেছিলেন বৈঠক শেষ করে। তবে অপরাপর অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী দফতরে এসেছেন অনেকটাই ছুটির আমেজ নিয়ে। গত সপ্তাহের মতো শনিবার ছুটির দিনেও অফিস আছে— বিষয়টি ভুলে না গেলেও নিজ নিজ দফতরে এসেছেন কিছুটা বিলম্ব করে।

উল্লেখ্য, এবছর ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ছুটি শুরু হচ্ছে। হিসেব অনুযায়ী কোরবানির ছুটি শেষ হওয়ার কথা ১০ জুন (মঙ্গলবার)। এর পরেই বুধবার ও বৃহস্পতিবার দুদিন খোলা থাকার পরে আবার দুদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। একারণে মাঝের দুদিন ১১ ও ১২ জুন সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় এবছর কোরবানীতে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ওই দুদিনের ক্ষতি পুষিয়ে নিতে এর আগে ১৭ ও ২৪ মে দুটি শনিবার সরকারি ছুটির দিনে অফিস খোলা রাখা হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, অন্যান্য কর্মদিবসের মতো শনিবার (২৪ মে) সকাল ৯টায় খুলেছে সরকারি অফিস। সচিবালয়েরে প্রবেশ পথে শুরুর দিকে কর্মকর্তা-কর্মচারীদের আগমনের চাপ কম থাকলেও ১০টার পর থেকে বাড়তে শুরু করে। 

কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন শনিবার অফিস খোলা বিষয়টি জানা থাকলেও পারিবারিক কাজ শেষ করে কর্মস্থলে ফিরতে কিছুটা দেরি হয়েছে। শনিবার ছুটি কাটানো দীর্ঘদিনের প্র্যাকটিস হওয়ায় এই বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন তারা।   

একই কারণে সচিবালয়ে দর্শনার্থীর সংখ্যাও কম। উপস্থিতি ও দর্শনার্থী কম থাকায় অন্যান্য দিনের মতো সচিবালয়ের ভেতরে বাইরে কোথাও ভিড় পরিলক্ষিত হয়নি। সচিবালয়সহ আজ সব সরকারি অফিস বিকাল ৫টা পর্যন্ত।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী