এনবিআরে পুলিশ-বিজিবি-সেনা মোতায়েন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২৫, ১৬:৫৯আপডেট : ২৪ মে ২০২৫, ১৭:৫৭

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ও কর্মচারীরা চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। শনিবার (২৪ মে) সকাল থেকেই আগারগাঁওয়ের এনবিআর ভবনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা আসেন। তবে কাজ না করে শুরু করেন কর্মবিরতি।

এর পরিপ্রেক্ষিতে এনবিআরে যেকোনও বিশৃঙ্খলা এড়াতে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এদিন বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, এনবিআরে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার সকাল থেকেই ঢাকার সব কর অঞ্চল, কাস্টম হাউজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীরা আগারগাঁওয়ে এনবিআরের নিচে কর্মবিরতির পাশাপাশি অবস্থান কর্মসূচি পালন করছেন। এছাড়া সারা দেশে সব অফিসেও একইভাবে কর্মসূচি পালিত হচ্ছে। কাস্টম হাউজে কোনও কাজ করা হচ্ছে না। এছাড়া ভ্যাট ও কর অফিসেও কোনও সেবা দেওয়া হচ্ছে না। তবে ঘোষণা অনুযায়ী, রফতানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী