ড. ইউনূসকে রাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২৫, ২০:৩৫আপডেট : ২৪ মে ২০২৫, ২০:৩৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২৪ মে) বিকাল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘দেশের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এক কর্মসূচি আয়োজন করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় শহীদ মিনারে গিয়ে এই কর্মসূচি শেষ করে তারা।

প্রায় ৫ ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে আন্দোলনকারীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা, জুলাই হত্যাকাণ্ডের বিচার, সংবিধান সংস্কার, জাতীয় সরকার গঠন এবং ড. ইউনূসকে অন্তত ৫ বছরের জন্য দায়িত্ব প্রদান।

কর্মসূচি শুরুর পর অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তাদের মুখে শোনা যায়, ‘ইউনূস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো’; ‘তুমি কে, আমি কে? ইউনূস, ইউনূস!’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা’; ‘এই মুহূর্তে দরকার জাতীয় সরকার’; ‘বাশের লাঠি তৈরি কর, বাংলাদেশ রক্ষা কর’; ‘চুপ্পু না ইউনূস, ইউনূস ইউনূস’।

মার্চে অংশগ্রহণকারীরা দাবি করেন, ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখতে হবে এবং নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার সম্পন্ন করতে হবে।

তারা বলেন, ইউনূসকে রাষ্ট্রপতি করে একটি জাতীয় সরকার গঠনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আহ্বান জানিয়ে তারা বলেন, ‘দলগুলো যেন আলোচনায় বসে একটি সমন্বিত সিদ্ধান্তে পৌঁছায়। প্রয়োজনে রাষ্ট্রপতিকে অপসারণ করে ড. ইউনূসকে রাষ্ট্রপ্রধান করে একটি কার্যকর ও শক্তিশালী জাতীয় সরকার গঠন করুন, যেখানে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে একটি পূর্ণাঙ্গ নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে।’

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী