দিনভর বৃষ্টি, রাজধানীতে তীব্র যানজট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৫, ১৮:০৭আপডেট : ২৯ মে ২০২৫, ১৮:২৪

সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের কারণে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এর প্রভার পড়েছে রাজধানীতেও। সকাল থেকে টানা বৃষ্টির কারণে সড়কে যেমন গাড়ি চাপ বেড়েছে, তেমনই যানবাহন চলাচলে ধীরগতি রয়েছে। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সকালে ভোগান্তি নিয়ে কর্মজীবী মানুষ অফিসে পৌঁছালেও অফিস শেষে ফেরার পথে ভোগান্তি বেড়েছে দিগুণ। বিকাল ৪টার পর নামে মুষলধারে বৃষ্টি। এতে অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাজধানীর প্রধান সড়কগুলোতে গাড়ির গতি প্রায় থেমে যায়। আসাদ গেট, বিজয়সরণি, ফার্মগেট, কাওরান বাজার, সায়েন্সল্যাব, নিউ মার্কেট, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানজট দেখা যায়। যানজটে আটকে রিকশা, সিএনজি না পেয়ে অনেককে বৃষ্টিতে ভিঁজে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।   

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট দেখা দেয় (ছবি: নাসিরুল ইসলাম)

বৃষ্টির মধ্যেই জরুরি কাজে ধানমন্ডি থেকে পল্টনের উদ্দেশে রওনা হন তানভীর হোসাইন। সায়েন্সল্যাবে এসে তাকে বহন করা বাসটি যানজটে আটকে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষা করে উপায় না পেয়ে দিগুণ ভাড়ায় রিকশা নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হন তিনি। তানভীর হোসাইন বলেন, জরুরি কাজের জন্য বৃষ্টি থাকা সত্ত্বেও বের হতে হয়েছে। যেভাবে গাড়ি চলছে অনেক সময় লাগবে। এ জন্য অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা নিলাম।

অফিস শেষ বিকাল ৫টার পর হাতে ছাতা নিয়ে কাওরান বাজারে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন বেসরকারিজীবী জিরিন আক্তার। বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন তিনিও। জিরিন বলেন, যতই বৃষ্টি হোক যাদের অফিস আছে, তাদের ঘরে বসে থাকার সুযোগ নেই। সকালে বৃষ্টি হলেও কোনোভাবে অফিসে আসতে পেরেছি। এখন গাড়িই পাচ্ছি না।

এ প্রসঙ্গে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া বাংলা ট্রিবিউনকে বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গাড়ির গতি কমে গেছে। এতে কোথাও কোথাও যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোপ্লাজায় গাড়ি চাপ বেড়ে যাওয়ায় এর চাপ পড়েছে নিচেও। এতে করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংযোগ সড়কগুলোতেও যানজট দেখা যাচ্ছে।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম