রাজধানীর চার হাসপাতালে র‌্যাবের অভিযান, আটক ১৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ জুলাই ২০২৫, ০২:২৮আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০২:২৮

রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন চারটি সরকারি হাসপাতালে দালাল চক্রবিরোধী বিশেষ অভিযানে ১৫ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। এদের মধ্যে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, দুজনকে অর্থদণ্ড এবং আট জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

রবিবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) এবং শিশু হাসপাতালে এই অভিযান পরিচালিত হয়। 

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

অভিযান শেষে র‌্যাব-২ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার সাংবাদিকদের জানান, সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি দালাল চক্র হিসেবে সক্রিয় ছিল। তারা রোগীদের অল্প সময়ের মধ্যে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করতো এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো। এমনকি হাসপাতালের ভেতরে ঢুকেই তারা রোগী ও স্বজনদের হয়রানি করতো।

তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বারবার সতর্কতা জারি করলেও দালাল চক্রের উপদ্রব কমেনি। ফলে জনগণের ভোগান্তি রোধে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে এই অভিযান চালনো হয়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাতে জানা যায়, তারা বিভিন্ন রোগী ও স্বজনদের টার্গেট করে চিকিৎসার নামে বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টা করতো। অভিযানে ধরা পড়া আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে আদালত তাৎক্ষণিক রায় দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান জানান, আটকদের মধ্যে পাঁচ জনকে কারাদণ্ড, দুজনকে জরিমানা করা হয়েছে এবং বাকিদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান