প্রশিক্ষণ শেষে ড্রাইভিং লাইসেন্স পাবে ই-রিকশা চালকেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুলাই ২০২৫, ১৯:৩৪আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৯:৩৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) রিকশাচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে ই-রিকশা চালকদের ড্রাইভিং লাইসেন্স দেবে ডিএসসিসি।

মঙ্গলবার (২২ জুলাই) নগর ভবন অডিটোরিয়ামে ই-রিকশা প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিবহন বিভাগের ব্যবস্থাপনায় প্রথম পর্যায়ে ২২ থেকে ৩১ জুলাই পর্যন্ত ৫টি আঞ্চলিক কার্যালয়ের সংশ্লিষ্ট কমিউনিটি সেন্টারে ই-রিকশা প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ পরিচালনার জন্য ১৫০ জন প্রশিক্ষককে নিযুক্ত করা হয়েছে, যারা পর্যায়ক্রমে অক্টোবর মাস পর্যন্ত বিভিন্ন ধাপে ধাপে ট্রেনিং কার্যক্রম পরিচালনা করবেন। 

প্রথম পর্যায়ে মোট ৪ হাজার ৫০০ জন রিকশা চালককে ট্রেনিং দেওয়া হবে। প্রশিক্ষণার্থী রিকশা চালকদের জন্য সম্মানী ও খাবারের ব্যবস্থা থাকবে।

উদ্বোধনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, অনিয়ন্ত্রিত ও অনিরাপদ ব্যাটারিচালিত রিকশা চলাচলের জন্য নগরজীবন যানজটের কবলে পড়ে স্থবির ও নাগরিকদের স্বাভাবিক কর্মকাণ্ড ঝুঁকির মধ্যে পড়েছে। সরকার ঢাকা সিটি করপোরেশন এলাকায় ই-রিক্সা চলাচলের উদ্যোগ নিয়েছে; যার ফলে যানজট নিরসনের পাশাপাশি অপ্রত্যাশিত দুর্ঘটনা থেকে নগরবাসী রক্ষা পাবে। 

মাত্র ৫০ টাকার বিনিময়ে প্রশিক্ষণ গ্রহণকারী রিকশা চালকেরা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হবেন উল্লেখ করে প্রশাসক বলেন, পর্যায়ক্রমে ই-রিকশা খাতকে শৃঙ্খলার মধ্যে আনা হবে। 

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক(পরিবহন) মোহাম্মদ নাছিম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি