বনশ্রীতে অস্ত্র ছিনতাই, একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ জুলাই ২০২৫, ১৭:৫০আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৭:৫০

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় এক ঠিকাদারের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার মূল অভিযুক্ত ইয়াসিন পাটোয়ারীকে (২৪) গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ডিএমপি জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণখান থানাধীন পশ্চিমপাড়ার আশকোনার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, ভুক্তভোগী মো. আমিরুল ইসলাম একজন ঠিকাদার। তিনি নরসিংদীর একটি প্রকল্প তদারকি শেষে গত ২১ জুলাই রাতে বনশ্রীতে নিজ বাসায় ফিরছিলেন। রাত দেড়টার দিকে তিনি বনশ্রী মেইন রোডস্থ আবেশ হোটেলের সামনে তার গাড়ি থামাতে বলেন। গাড়ি থেকে নামার পর অসুস্থবোধ করায় বসে পড়েন। তখন তার ড্রাইভার এবং পাশে থাকা এক অজ্ঞাত যুবক তাকে ধরে গাড়িতে তোলে। পরে সেই যুবকও গাড়িতে উঠে বসেন।

গাড়িটি বনশ্রী এ-ব্লকের ৫ নম্বর রোডে আমিরুল ইসলামের বাসার নিচে পৌঁছালে গাড়ি থেকে নামেন এবং ওই যুবককে নামতে বলেন। তখন যুবকটি নিজের নাম ‘ইয়াসিন’ বলে পরিচয় দেয়। কিছুক্ষণ কথোপকথনের পর হঠাৎ সে আমিরুল ইসলামের হাতে থাকা লাইসেন্স করা পিস্তলটি জোর করে ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে এ ঘটনায় আমিরুল ইসলাম রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্তে নেমে রামপুরা থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে, আসামি ইয়াসিন পাটোয়ারী আশকোনার একটি ভাড়া বাসায় আত্মগোপনে রয়েছে। সেই সূত্র ধরে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং ছিনতাই হওয়া পিস্তল, একটি ম্যাগাজিন এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করে। 

এ ঘটনায় গ্রেফতার ইয়াসিন পাটোয়ারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম