চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩১ জুলাই ২০২৫, ২৩:২৩আপডেট : ৩১ জুলাই ২০২৫, ২৩:২৩

রাজধানীতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি লালবাগ বিভাগ।

বুধবার (৩০ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত রাজধানীর মগবাজার ও পল্লবী এলাকায় একাধিক জায়গায় অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো—মো. জসিম বেপারী (৪০), মো. মোশারফ হোসেন কামাল (৩৮), মো. আনোয়ার হোসেন (২৫), মো. আরিফ (৩৪),  মো. আকিব (২৫) ও মো. রাসেল রানা (২৫)।

ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি খবর পায়, একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্র রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে মজুত করে এবং পরে সেগুলো বিভিন্ন জেলায় বিক্রি করে। তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল মগবাজার চৌরাস্তায় নিউ মদিনা আবাসিক হোটেলের সামনে অভিযান চালিয়ে জসিম, মোশারফ ও আনোয়ার নামের তিন জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে দুই চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা চক্রের অন্য সদস্যদের তথ্য দিলে পরবর্তী অভিযান চলে পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায়। পুলিশ বিকাল ৪টার দিকে বাউনিয়াবাঁধ এলাকার হাফেজ আনোয়ারের বাড়ির গ্যারেজে অভিযান চালিয়ে আরিফ ও আকিব নামের দুজনকে গ্রেফতার করে এবং তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। এরপর বিকাল সাড়ে ৫টার দিকে বাউনিয়াবাঁধের কলার আড়তের সামনে অভিযান চালিয়ে রাসেল রানা নামের আরও একজনকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকেও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্যমতে, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে মাদারীপুর, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল। চক্রের সদস্যরা সু-কৌশলে গাড়ি চুরি করে নির্দিষ্ট জায়গায় মজুত রাখতো এবং পরবর্তী সময়ে নিরাপদ মনে করলে—তা বিক্রি করতো।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে চক্রের পলাতক সদস্যদের গ্রেফতার এবং আরও চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে পুলিশ।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী