মানিক মিয়ায় দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক পরিবেশনায় চরম বিশৃঙ্খলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ আগস্ট ২০২৫, ১৯:৫১আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ২০:০৯

জুলাই ঘোষণাপত্র পাঠের পর সন্ধ্যায় শুরু হয়েছে দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক পরিবেশনা। তবে নানা অব্যবস্থাপনায় সেখানে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। দর্শকদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের। মূলত মঞ্চের সামনের ব্যারিকেড উন্মুক্ত না করে দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করার পরপরই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কের মঞ্চে দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। 

তবে মঞ্চের সামনে তিন স্তরের ব্যারিকেড টপকিয়ে ভেতরে যেতে চান অনেক দর্শক। একদিকে নিরাপত্তাকর্মীদের বাধা, আরেকদিকে মানুষের চাপ ও হইচই। অনেকে আবার হাতাহাতিতেও জড়িয়ে পরছেন। তাই কখনও গান শুরু হয়, আবার কখনও বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কেউ কারও কথা শুনছেন না।

সেখানে আগত একাধিক দর্শক বলেন, একটি উৎসবমুখর পরিবেশে এভাবে ব্যারিকেড দেওয়ায় দর্শকদের ভোগান্তি বেড়েছে। অবশ্য আয়োজকদের দাবি মূলত নিরাপত্তার কারণে এমনটি করতে হয়েছে।

দ্বিতীয় পর্বের পরিবেশনা পারফর্মে রয়েছেন বেসিক গিটার লারনিং স্কুল, এফ মাইনর এবং পারশা, এলিটা করিম। আর ড্রোন শো-এর পর সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি