গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় ডিইউজের উদ্বেগ ও প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৫, ০০:১৭আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০০:১৭

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সাজ্জাদ আলম খান তপু এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন নির্মম এই হত্যার নিন্দা জানিয়ে বলেন, ‘প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো দেশবাসী হতবাক। একটি সভ্য রাষ্ট্রে এমন হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।’

হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পরও খুনিদের আইনের আওতায় আনায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক নেতারা বলেন, ‘এই ঘটনা সাংবাদিকদের নিরাপত্তাহীনতার মুখোমুখি করেছে। এ ঘটনার পর থেকে গোটা সাংবাদিক সমাজ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং চরমভাবে উদ্বিগ্ন।’

নেতৃবৃন্দ বলেন, ‘স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে অবিলম্বে খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে হবে।’

পাশাপাশি সারা দেশের সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে হত্যার শিকার হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮)। যিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

/এমএএ/
সম্পর্কিত
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?